পাকিস্তানের সামরিক সাহায্য দেওয়ার বিল সই করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তবে এবার আগের মত অসামরিক ক্ষেত্রে আর্থিক সাহায্যের মত এই ক্ষেত্রে কিন্তু অত সহজে পাকিস্তান অর্থ পাবে না৷ সেনেটের দাবি মেনে নিয়ে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ওবামা প্রশাসন কড়া মনোভাব দেখিয়েছে৷ এমন কি নিয়ম না মানলে কিন্তু সাহায্য বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মার্কিন সেনেটের দাবি৷
পাকিস্তান 2.3 বিলিয়ান সামরিক সাহায্য করা হবে৷ আগামী বছরের জন্য 680 বিলিয়ান সামরিক সাহায্যর সিদ্ধান্ত নিয়েছে ওবাম প্রশাসন৷ তবে উভয় ক্ষেত্রে কিন্তু নিয়ম নীতির ক্ষেত্রে বেশ খানিকটা কড়া মনোভাব দেখিয়েছে মার্কিন প্রশাসনের কর্তারা৷
মার্কিন সেনেট এই বিল 68-29 ভোটে অনুমোদন পেয়েছেন৷ তবে যে সকল সেনেটার বিলে সই করেছেন তারা জানিয়েছেন সামরিক ক্ষেত্রের জন্য সাহায্য হলেও ঠিক যে প্রয়োজনে অর্থ ব্যবহার করার কথা তা যেন পাক প্রশাসন করে তা আগে নিশ্চিত হওয়া দরকার৷
এর আগে পাকিস্তানে জঙ্গি নিয়ন্ত্রণ জন্য পাওয়া অর্থ সামরিক প্রয়োজনে ব্যবহার করেছেন৷ আরও পরিস্কার করে বলা ভালো সরাসরি ভারত বিরোধী কাজে ব্যবহার করেছেন বলে স্বীকার করে নিয়েছেন প্রাক্তন পাক সেনা প্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মুশারফ৷ এই অর্থের বেশির ভাগ ব্যয় করা হবে পাক সেনার ট্রেনিং, নতুন প্রযুক্তি আমদানি, ও বিশেষ ধরনের যুদ্ধ বিমান ক্রয় করার জন্য৷