মুম্বাই সন্ত্রাস কান্ডে জড়িত পাক নাগরিকদের শাস্তির দেওয়ার ব্যপারে গঠিত বিশেষ পাক আদতের বিচারপতি বাকির আলি রানা সরে দাড়ানোর জন্য পাক প্রশাসন ও লাহোর আদালতের কাছে আর্জি জানালে তা মঞ্জুর করেছে পাক প্রশাসন৷ লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি রানার আবেদন মেনে নিয়ে তাকে পদ থেকে অব্যহতি দিয়েছেন৷ তার পরিবর্তে পাক অ্যান্টি টেরজিম কোর্টের্র অন্যতম প্রধান বিচারপতি মালিক অহম্মদ আক্রমকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘটনার বিচার করার জন্য৷
পাশাপাশি রানাকে এক নির্দেশে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কাছে মামলা সংক্রান্ত সমস্থ কাজগপত্র দ্রুত আক্রমের হাতে তুলে দেওয়ার জন্য৷ পাশাপাশি বিচার ব্যবস্থার বিস্তারিত জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ লাহোর কোর্ট সূত্রে জানা গিয়েছে নিরাপত্তার কারণে দায়িত্ব পালন করতে আগ্রহী ছিলেন না বাকির আলি রানা৷
কয়েক দিন আগে পাক ও লাহোর অহাইকোর্টের কাছে এক চিঠি লিখে দাযিত্ব থেকে সরে দাড়ানোর জন্য আবেদন করেন৷ এদিকে নতুন দায়িত্ব পেয়ে আক্রম জানিয়েছেন সরকারের প্রতিশ্রুতি মত দ্রুত মামলার নিস্পতি করতে চেষ্ঠা করবেন৷ অভিযুক্ত অপরাধী প্রমানিত হলে আইন অনুযায়ী তাদের শান্তির বন্দোবস্থ করা হবে৷
এখন পর্যন্ত ঘটনায় সাত পাক নাগরিক অভিযুক্ত হয়েছে৷ আন্তর্জাতিক দুনিয়ার কাছে ঘটনার দ্রুত নিস্পত্তি করার ব্যাপারে পাক সরকার প্রস্তিশ্রুতি দিলেও কার্যত বিচার ব্যবস্থা এতটাই ঢিমেতালে চলছিল যা নিয়ে একাধিকবার দিল্লির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল৷