তালিবান এবার পাক মিডিয়াকে হুশিয়ারী দিল৷ স্পষ্ট ভাবে তারা জানিয়ে দিয়েছে পাক মিডিয়া যদি তাদের বিরুদ্ধে প্রচার করা বন্ধ না করে তাহলে তাদের বড় সড় ক্ষতির মুখ দেখতে হতে পারে৷
তালিবান নেতা আজম তারিক জানিয়েছেন পাকিস্থানে তযে সব মিডিয়া শুধুমাত্র সরকারের পক্ষ নিয়ে কথা বলবে তাদের আমেরিকার মুখপাত্র বলে মনে করা হবে৷
জঙ্গিদের হিট লিস্টে তাদের রাখা হবে৷ মিডিয়াকে তখনই স্বতন্ত্র আখ্যা দেওয়া যেতে পারে যখন তারা দু তরফেরই বক্তব্য জনগনের সামনে নিয়ে আসবে৷