তালিবান জঙ্গিদের আক্রমনে বিধ্বস্থ পাকিস্থানের পরিস্থিতি চাক্ষুষ ভাবে দেখার জন্য সেখানে যাবেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন৷ পাকিস্থানকে একাধিকবার সন্ত্রাসের আতুর ঘর বলে প্রকাশ্যে মন্তব্য করলেও সম্প্রতি পাক সরকার যে জঙ্গি নিয়ন্ত্রনে সেনা অভিযান করছে সাংবাদিকদের কাছে তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি৷
পাকিস্থানকে জঙ্গি দমনের জন্য সামরিক খাতে আমেরিকা অর্থও সাহায্য করেছে৷ এবার পাকিস্থানে গিয়ে মার্কিন বিদেশ সচিব সেখানকার অবস্থাটা একবার দেখে নিতে চান৷ তবে কবে যাবেন? তা নিয়ে মুখ খুলতে নারাজ আমেরিকার বিদেশ দপ্তর৷
নিরাপত্তার খাতিরেই হিলারির পাক সফরের সময়সীমা গোপণ রাখা হয়েছে৷ পাকিস্থানে পৌঁছানোর পরে হিলারীর কড়া নিরাপত্তার বিষয়টি নিয়েও ইসলামাবাদকে সতর্ক করেছে আমেরিকার বিদেশ দপ্তর৷