অষ্ট্রেলিয়াতে আবার ভারতীয় জনগনের উপরে হামলার ঘটনা ঘটল৷ এবার অষ্ট্রেলিয়াতে বে-সরকারী বাসে কর্মরত এক শিখ নাগরিকের উপরে এই হামলা হয়েছে৷ এই হামলার ঘটনায় শিখ যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ রবিবার রাতে মেলবোর্নের কপার স্ট্রিটে'র ইপিং রেক্ল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে৷
অষ্ট্রেলিয়ার সময় অনুসারে রাত 12.30 নাগাদ এক বে-সরকারী বাসের কর্মী শিখ যুবক রাতের বাসের মধ্যে ঘুমাচ্ছিলেন৷ সেই সময় একদল অসি যুবক বাসের মধ্যে প্রবেশ করে প্রথম ঘুমন্ত শিখ যুবকের উপরে চড়াও হয়৷ তার পরে জোর করে তার মাথার পাগড়ি খুলে ফেলে মাথায় আঘাত করতে থাকে৷ এর পরে শারিরীক ভাবে বেশ কিছু সময় ধরে অত্যাচার চালানোর পরে অসি যুবকরা বাস থেকে নেমে চলে যায়৷
ঘটনার সময় শিখ যুবক বেশ কয়েকবার আর্তনাদ করলেও কোন সাহায্য স্থানীয় পুলিশ থেকে পান নি বলে অভিযোগ৷ যদিও ঘটনার পরে স্থানীয় পুলিশ অঞ্জাত পরিচয় যুবকদের বিরুদ্ধে মামলা শুরু করেছে৷ যদিও ঘটনার পরে বেশ কিছু সময় কেটে গেলেও তাদের আটক করা সম্ভব হয় নি৷
এদিকে ঘটনার পরে অষ্ট্রেলিয়াতে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্ধেগ প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশনার৷ ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ঘটনার কিনারা করার জন্য অসি কতৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে৷
প্রসঙ্গত বেশ কিছু দিন ধরে অষ্ট্রেলিয়াতে বসবাসরত ভারতীয় নাগরিকদের উপরে ক্রমাগত হামলা চলছে৷ ইতিমধ্যে অসি কতৃপক্ষ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভারতীয়দের বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা জানালেও তাতে কাজ খুব বেশি হয় নি৷