জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » ইরাকে মৃতের সংখ্যা বেড়ে হল 155 জন (bagdad blas took 155 life)
Feedback Print Bookmark and Share
 

রবিবার ইরাকের রাজধানী বাগদাদে হওয়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে 155 জন৷ বিগত দুই বছরের মধ্য এটা ইরাকের মাটিতে সব থেকে বড় জঙ্গি হানা৷ এদিকে বিগত কয়েক মাস ধরে আলোচনা চলছে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার লরে নেওয়ার জন্য৷ এবার মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়ে যে অবস্থার অবনতি হতে পারে তা রবিবারের বিস্ফোরণ থেকে পরিস্কার হয়ে গিয়েছে৷

বাগদাদে গাড়ী বোমা বিস্ফোরনের মূল লক্ষ্যে ছিল দুটি সরকারী কার্যালয়৷ এদিকে জানুয়ারীতে বাগদাদে হতে চলা সাধারণ নির্বাচনে আগে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্কের দিন ফিরিয়ে নিয়ে আসবে বলে মনে করছেন নিরাপত্তা বিষযে বিশেষঞ্জরা৷

রবিবারের ঘটনা থেকে পরিস্কার ইরাকে মার্কিন সেনা ও ইরাক প্রশাসনের জঙ্গি নিয়ন্ত্রণ করার দাবি সবটা সঠিক নয়৷ ঘটনায় মৃতদের এক বড় অংশ সরকারী কর্মচারী৷ 35 জন ইরাকের আইন মন্ত্রকের কর্মী, 25 বাগদাদের নিরাপত্তা কাউন্সিলের কর্মী৷ 720 জন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ মনে করা হচ্ছে আগামী দিনের মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে৷

রবিবারে ইরাকে যে রাস্তার উপরে বিস্ফোরণ হয়েছে তাগত ছয় মাস ধরে জনসাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে৷ তার আগে রাস্তা নির্মান ও সরকারী ভবনের নিরাপত্তার জন্য রাস্তা বন্ধ ছিল৷ রবিবারের পরে আবার রাস্তা বন্ধ করে দেওয়া হয়৷

বিস্ফোরণের তীব্রতা এতটা ভয়াবহ ছিল ইরাক আইন মন্ত্রকের দুটি দেওয়াল প্রায় উড়ে দিয়েছে৷ কি ভাবে এত গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গিরা বিস্ফোরক নিয়ে আসল সেই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: ইরাকের রাজধানী বাগদাদে