জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » দিল্লি তালিবানদের মদত দিচ্ছে:রেহমান মালিক
Feedback Print Bookmark and Share
 

পাকিস্তান ও আফগান সীমান্তে তালিবানরা যে ভাবে সমস্যা সৃষ্টি করছে এর পেছনে দিল্লির সর্মথন রয়েছে৷ দিল্লি আর্থিক সহ অন্য নানা ভাবে মদত দিচ্ছে বলে এবার সরাসরি অভিযোগ করলেন পাক বিদেশ মন্ত্রী৷

তিনি জানান, পাক প্রশাসনের হাতে এই ব্যাপারে নিদিষ্ট তথ্য রয়েছে৷ তবে কোন ভাবে কি প্রমাণ রয়েছে সই ব্যাপারে মুখ খুলতে রাজি হন নি রেহমান মালিক৷

এর আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জঙ্গি সমস্যার সময় কিন্তু দিল্লির হাত ছিল বলে অভিযোগ করেছিল ইসলামাবাদ৷ এদিকে তখন দিল্লিতে হাতে কোন নিদিষ্ট প্রমাণ পেশ করতে পারে নি৷ এবার পাক প্রশাসন কোন প্রমান দেখাতে দিতে রাজি হয় নি৷ পাক অভ্যন্তরীন মন্ত্রী জানিয়েছেন যথা সময়ে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগের বিস্তারিত দিল্লিতে জানিয়ে দেওয়া হবে৷

দিল্লিতে বিদেশ মন্ত্রকের কর্তাদের এই ব্যাপারে জিঞ্জাসা করা হলে সরাসরি ভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি৷ তবে মন্ত্রকের এক কর্তা জানান পাকিস্তানে নিজেদের ব্যর্থতার দায় অস্বীকার করতে এই সমস্থ কথা বলছে৷ তালিবানরা বিভিন্ন সময়ে ভারত বিরোধী চক্তান্ত করেছে৷ তাদের মদত দেওয়া কোন সময় ভারতের নীতি হতে পারে না৷ ভারত হিংসার পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নীতিতে বিশ্বাসী বলে জানিয়েছেন৷

পাকিস্তান সরকারী ভাবে তথ্য দিলে তার উত্তর যে জানিয়ে দেওয়া হবে সেই কথা জানিয়ে দিয়েছেন মন্ত্রকের কর্তা৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: পাকিস্তান আফগান