ভারতে নেপালের পক্ষ থেকে রাষ্ট্রদূত হতে চলেছেন কলকাতায় বেড়ে ওঠা নেপালের কূটনীতিবিদ রুকমা সুশমেহার রানা৷ নেপালের ভারতীয় বংশোভূত প্রেসিডেন্ট রামবরণ যাদব মন্ত্রীসভার অনুমোদন মেনে নিয়ে এই নিয়োগকে স্বীকৃতি দিয়েছেন৷ নেপালের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দ্রুত দায়িত্ব নিয়ে দিল্লিতে যাবেন রানা৷
কূটনৈতিক দিক থেকে ভারতে নেপালের রাষ্ট্রদূত এক অতি গুরুত্বপূর্ন রাষ্ট্র৷ গত বছরে নেপালে মাওবাদীরা ক্ষমতা দখল করলে তাদের নেতা যখন প্রচন্ড নেপালের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন৷ তখন নেপালের পরম্পারা মেনে ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নত করার পরিবর্তে চিনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করতে উদ্দোগী হয়েছিল প্রচন্ড৷
সাধারণত নেপালের প্রধানমন্ত্রী সাংবিধানিক ভাবে দায়িত্ব নেওয়ার পরে সাধারণত প্রথম বিদেশ সফরে দিল্লিতে আসেন৷ এটা কোন নিয়ম না হলে এভাবে ভারত ও নেপাল দ্বি-পাক্ষিক সম্পর্ক বেড়ে উঠেছে৷ নেপালের তত্কালীন প্রধানমন্ত্রী প্রচন্ড একেবারে অন্য রাস্তায় গিয়ে কিন্তু দায়িত্ব নিয়ে বেজিং চলে যান৷
বেশ কিছু আপতভাবে তাত্ক্ষণিক পদক্ষেপ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তার নিয়ন্ত্রণে থাকা নেপালের বিদেশ নীতিতে এক বড় পরিবর্তন আসতে চলেছে৷ তখন আচমকা দিল্লিতে নেপালের ততকালীন রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন দূর্গেশ মান সিংকে৷ তার পর থেকে অরাজনৈতিক স্থিরতা কারণে এই গুরুত্বপূর্ন পদে কোন নিয়োগ হয় নি৷ এবার কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা রানাকে দায়িত্ব দিয়ে দিল্লির কাছে এক ইতিবাচক বার্তা পাঠাল কাঠামান্ডু৷
রানার জন্ম 12, 1936 কলকাতা৷ পড়াশুনা দার্জিলিং'র দুন স্কুলে৷ পরে কলকাতায় এসে সেন্টভেভির্য়াসে ভর্তি হয়েছিলেন৷ পরবর্তী কালে কলকাতা বিশ্ব বিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে এম এ পাশ করেন৷ পরবর্তী কালে নেপালের অভ্যন্তরীন রাজনীতি শান্তা হলে নেপালে ফিরে যান৷ তার পরে নেপালে একাধিক দায়িত্বপূর্ন পদে কার্যভার সামাল দিয়েছেন৷ এদিকে রানা নিয়োকে স্বাগত জানিয়েছে দিল্লি৷