ভারতীয় মাওবাদীদের এবার সরাসরি ভাবে সর্মথন করার কথা জানিয়ে দিলেন নেপালের মাওবাদীদের এক শীর্ষ নেতা৷ তাদের পক্ষ থেকে এবার অনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে মাওবাদীরা যে ভাবে সশস্ত্র সংগ্রামের পথে যাচ্ছেন তাতে তাদের দিক থেকে পূর্ন সর্মথন রয়েছে৷
কি ভাবে ভারতীয় মাওবাদীদের তারা সাহায্য করছেন তা জানাতে রাজি হন নি৷ এদিকে নেপালের মাওবাদীর সূত্রে খবর ভারতের মাওবাদীর অন্যতম শীর্ষ নেতা কিষেণ জীর সঙ্গে কিছু দিন আগে বৈঠক হয়েছে নেপালের মাওবাদী নেতাদের৷ সেই বৈঠকে ভারতের মাওবাদীর সংগ্রামের সাহায্য করার কথা জানা গিয়েছে৷
এদিকে ভারতের মাওবাদীর পক্ষ থেকে কিন্তু নেপালের মাওবাদীর নেতৃত্বের পক্ষ থেকে কোন ধরনের সাহায্যের কথা অস্বীকার করা হয়েছে৷ বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী দাবি করছেন যে ভারতে মাওবাদীরা নেপাল থেকে সাহায্য পাচ্ছেন৷ সেই সাহায্য যে নৈতিক সাহায্য ছাড়াও আর্থিক ও অস্ত্র দিয়ে সেই কথা খোলাখুলি ভাবে জানিয়ে ছিলেন৷
এবার নেপালের মাওবাদীর পক্ষ থেকে তাদের সহযোগিতার কথা স্বীকার করে নেওয়ার এই যোগসাজসের ব্যাপারে আরও পরিস্কার হয়ে গিয়েছে৷ এদিকে এই যোগসাজাস ভাঙ্গতে না পারলে কোন ভাবে দেশের ভেতরে থাকা মাওবাদীর নিয়ন্ত্রণ করা যাবেন না তা পরিস্কার৷ এবার সরকার মাওবাদীদের বিরুদ্ধে যে অভিযান চালানোর পরিকল্পনা করেছেন তা আর দ্রুত হওয়ার সম্ভাবানা বৃদ্ধি পেয়েছে৷