ভারত ও চিন দ্বি-পাক্ষিক সম্পর্কের অবন্তির জন্য এবার সরারি দলাই লামাকে দায়ী করলেন চিনের বিদেশ দপ্তর৷ চিনের বিদেশ মন্ত্রকের কর্তা সরাসরি জানিয়েছেন দীর্ঘ সময় ধরে দিল্লি ও বেজিং ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখে চলছে৷ সেখানে দলাই লামার সাম্প্রতিক কার্যকলাম উভয় দেশের সম্পর্কে তিক্ততা তৈরি করেছে৷
দলাই লামা চলতি মাসে অরুণাচল সফরে যাবেন৷ সরাসরি সেই সফর নিয়ে কোন মন্তব্য না করলেও যে দলাই লামার সফর ভালো ভাবে মেনে নিচ্ছে না বেজিং তা পরিস্কার৷ এর আগে সরাসরি দলাই লামার সফর বন্ধের জন্য দিল্লির কাছে আবেদন জানিয়েছিল চিন কতৃপক্ষ৷ তবে সেই অনুরোধে দিল্লি কোন ভাবেই সরা দেয় নি৷
চিন এখনও কুটনেতিক ভাবে দাবি জানায অরুণাচলের এক অংশে বৃহতর তিব্বতের মধ্যে পরে৷ কিছু দিন আগে প্রধাননমন্ত্রী মনমোহন সিং ও চিনের প্রিমিয়ার ওয়েন জিয়াবাও নিজেদের মধ্যে আলোচনা করেছেন দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে৷ সেখানে উভয় নেতা স্থির করেছেন স্পারস্পরিক সমস্যা পাশে সরিযে রেখে তারা তারা সম্পর্কে শক্তিশালী করার সার্থক প্রয়াস করবেন৷