ভারতের ন্যাশানাল ডিফেন্সে কলেজ ছিল লস্কর জঙ্গিদের দ্বিতীয় লক্ষ্যে৷ মার্কিন মুলুকে ধৃত দুই নাগরিক কোলম্যান ও রানাকে জেরা করে এফ বি আই এই তথ্য পেযেছে৷ পাশাপাশি দিল্লি থেকে চিকাগোতে যাওয়া ভারতীয় গোয়েন্দারা জেরা করছেন মার্কিন মুলুকের দুই লস্কর জঙ্গিকে৷ সেই জেরাতে ভারতে আঘাত হানার কথা স্বীকার করে নিয়েছেন৷
ভারতের ন্যাশানাল ডিফেন্স কলেজ ও পরে ডেনমার্ক সহ ইউরোপের এক বড় অংশে আঘাত করার পরিকল্পনা করেছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে৷ এই দুই মার্কিন নাগরিক হামলার চক্তান্তের সঙ্গে সরাসরি জড়িত থাকলেও কিন্তু কোন ভাবেই ঘটনার পরিচালোনার দায়িত্বে থাকতেন না বলে জানা গিয়েছে৷ এই দুই ব্যক্তিকে জেরা করে গোয়েন্দারা জানার প্রয়াস করছেন ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন মার্কিন নাগরিক জড়িয়ে রয়েছেন৷ আলকায়াদ ও লস্করের সঙ্গে জড়িয়ে পড়েছে তাদের আটক করার কথা ভাবছে মার্কিন পুলিশ কর্তারা৷
রানা চিকাগো আদালতে জামিনের জন্য আবেদন করলে তা শুনানির সময় তার তীব্র বিরোধীতা করেন মার্কিন অ্যাটর্নি জেনারেল৷ প্রাথমিক তদন্ত অনুসারে রানার বিরুদ্ধে একাধিক প্রমান পাওয়া গিয়েছে৷ এই অবস্থায় রানাকে মুক্তি দেওয়া হলে তদন্তের কাজ ব্যহত হবে৷ এমন কি রানা প্রমাণলোপের চেষ্ঠা করতে পারেন৷ পাশাপাশি দেশ ছেড়ে চলে যাওয়ার প্রয়াস চালাতে পারেন৷
সেখানে বর্তমান অবস্থায় কোন ভাবেই রানাকে মুক্তি দেওয়া হবে না৷ এদিকে রানার সঙ্গে একই অপরাধে ধৃত কোলম্যানকে জেরা করছে মার্কিন গোয়েন্দারা৷ তিন পৃথক তদন্তে স্বীকার করে নিয়েছেন ভারতে হামলা চালানোর পরিকল্পনার কথা৷ আগামী মাসে জামিনের আবেদন করবেন কোলম্যান৷ তবে তার জামিনের যে একই ভাবে বিরোধীতা করবে মার্কিন প্রশাসন তা কর্তাদের এখনকার মমোভাব থেকে স্পষ্ট৷