আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন থেকে বিরোধী প্রার্থী আব্দুলা আব্দুলা সরে দাড়ানোতে একরকম বিনা প্রতিদ্বিন্দিতায় নির্বাচনে জিতে গিয়েছেন বর্তমান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ হামিদ কারজাইয়ের জয়কে স্বাগত জানাল ক্রেমলিন৷
ক্রেমলিনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডের্মাটি মেদভেদ জানান আফগান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক বহু দিনের৷ মাঝে কিছু সমস্যা হলে আলোচনার মাধ্যমে তা অনেকটা দূর করা সম্ভব হয়েছে৷ আগামী দিনে আফগানিস্তানের পুর্নগঠন করতে কাবুলকে সমস্থ ধরনের সাহায্য করতে নীতিগত ভাবে তৈরি রাশিয়া৷ তিনি বলেন আন্তর্জাতিক দুনিয়া তো বটেই রাশিয়ার নিজের স্বার্থে শান্ত ও উন্নত কাবুল গঠন জরুরি৷
স্বাভাবিক ভাবে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নেতৃত্বে কাবুল পুর্নগঠন করার জন্য প্রয়োজনীয় সাহায্য করে যেতে তৈরি রাশিয়া৷ কাবুলের আর্থিক সামাজিক পুর্নগঠন বিশেষ জরুরি৷ তা সম্ভব না হলে কাবুল তালিবানদের কব্জা থেকে কোন সময় পুরোপুরি বের করে নিয়ে আসা সম্ভব নয়৷
কারজাইয়ের সঙ্গে দিল্লি ও ক্রেমলিনের সম্পর্ক অত্যন্ত গভীর৷ আগামী দিনে কাবুল পুর্নগঠনের জন্য অর্থ কোন সমস্যা নয় তা পরিস্কার করে দিয়েছেন মেদভেদ৷ মেদভেদর ঘোষণা থেকে মনে হচ্ছে, কারজাইয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক উন্নতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে৷