জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » জারদারি সরিয়ে দিতে সক্রিয় পাক সেনা (pak army want to remove zaradi)
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
পাক সেনাকে সরাসরি পাক প্রেসিডেন্ট নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন বুঝতে পেরে এবার জারদারি'কে পদ থেকে সরিয়ে দেওয়া'র জন্য সক্রিয় হয়ে উঠেছে পাক সেনা৷ তবে এবার গতবারের মত অর্থাত নওয়াজ শরিফের কায়দায় জারদারির বিরুদ্ধে কোন সেনা অভিযান নয়৷ রাজনৈতিক ভাবে কি করে জারদারিকে সরিয়ে দেওয়া সম্ভব তা নিয়ে সেনা কর্তারা আলোচনা চালাচ্ছেন৷

জারদারি যে বর্তমান প্রায় স্বা-শাসনে থাকা পাক সেনাকে এবার পুরোপুরি নিজের নিয়ন্ত্রনে নিয়ে আসার প্রয়াস করছেন ও সেনা বাহিনীতে নিয়োগ থেকে শুরু করে সেনা প্রধানের নিযুক্তি তার সিদ্ধান্তে করতে চলেছেন সেখানে সর্মথন রয়েছে মার্কিন প্রশাসনের কর্তাদের৷

তার জন্য এবার সরাসরি জারদারির বিরুদ্ধে সশস্ত্র অভিযানে না গিয়ে গোপনে বিরোধী দলের সঙ্গে যোগসাজস করে রাজনৈতিক অভিযান জোরদার করে জারদারিকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ভাবনা চিন্তা করছেন বর্তমানে পাক সেনার শীর্ষ নেতৃত্ব৷ অন্যদিকে বর্তমানে যে ভাবে দেশ জুড়ে জঙ্গি সমস্যা মাথাচাড়া দিয়েছে তার মধ্যে কোন ধরনের সেনা অভিযান সঠিক সিদ্ধান্ত হবে না বুঝতে পেরে বিকল্প রাস্তা ভাবতে শুরু করেছেন পাক সেনা কর্তারা৷

সেনা কর্তারা এই ব্যাপারে পাক রাজনীতিতে জারদারি বিরোধীদের সঙ্গে একাধিকবার গোপন বৈঠক করেছেন বলে খবরে প্রকাশ৷ বর্তমানে পাক সেনার যারা শীর্ষ কর্তা রয়েছেন সকলের কার্যকালের মেয়াদ চলতি বছরে শেষ হবে৷ তার আগে-পরে জারদারি প্রশাসনিক ভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে৷ এদিকে সামরিক অভিযানের মধ্যে দিয়ে জারদারিকে সরিয়ে দেওয়া সহজ হবে না বুঝতে পেরে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে জারদারিকে সরিয়ে দেওয়ার প্রয়াস হচ্ছে সেই সমন্ধে অবগত পাক প্রেসিডেন্ট নিজেও৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: পাক সেনা জারদারি