আফগান নির্বাচন কমিশন বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বলে ঘোষণা করার পরে প্রথম মুখ খুললেন কারজাইয়ের বিরোধী আব্দুল আদ্বুলা৷ কমিশনের ঘোষণার পরে এটা পরিস্কার আগামী পাঁচ বছরের জন্য কারজাই দেশের প্রেসিডেন্ট হবেন৷ তবে কারজাইয়ের নির্বাচনে জয়কে ভিত্তিহীন বলে দাবি করলেন আব্দুলা আব্দুলা৷
তিনি বলেন 20-শে অগাষ্ট নির্বাচনে যে ব্যাপাক কারচুপি হয়েছিল তার থেকে বর্তমান নির্বাচন মুক্ত হতে পারে নি৷ তার জন্য নির্বাচনের নামে যে প্রহসনের কথা 7 তারিখে ছিল তার থেকে সরে দাড়িয়েছেন৷
আদ্বুলা আদ্বুলা সরে দাড়ানোর জন্য কারজাই বিনা প্রতিদ্বিন্দিতায় নির্বাচনে জয়লাভ করেছেন৷ আদ্বুলা আদ্বুলা বলেন, যেখানে সরকার দেশের আধিকাংশ জনগনের রায় নিয়ে তৈরিও হয় নি তারা কি ভাবে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবেন৷ দেশের সামনে সন্ত্রাসবাদের মোকাবিলা করা, বেকারিত্ব, দারিদ্র দূর করা সব থেকে বড় চ্যালেঞ্জ৷ তবে এর কতটা সফল ভাবে মোকাবিলা করতে পারবেন তা নিয়ের সন্দেহ রয়েছে বলে জানান৷
আদ্বুলা বলেন যখন সরকারী প্রতিনিধি নির্বাচনের কারচুরির সঙ্গে জড়িত তখন কোন ভাবে স্বাধীন নির্বাচন হতে পারে না৷ তার জন্য নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন৷ নতুন করে আফগানিস্তান গঠনের জন্য সরকার যে দাবি জানিয়ে ব্বিরোধীদের সাহায্য চেযেছেন তা নিয়ে কিছু জানাতে রাজি হন নি আব্দুলা আদ্বুলা৷