মার্কিন মুলুকে এফ বি আইয়ের হাতে আটক হওয়া দুই লস্কর জঙ্গিকে জেরা করে আরও বেশ কিছু চাঞ্জল্যকর তথ্য পেলে এফ বি আই৷ এফ বি আই কেন্দ্রীয় স্বারাষ্ট্র ও পরিরক্ষা মন্ত্রককে এক বার্তায় জানিয়েছে জেরার মুখে ধৃত দুই জঙ্গি স্বীকার করে নিয়েছেন শুধু মাত্র দিল্লির ন্যাশানাল ডিফেন্সে অ্যাকাডেমির স্কুল নয়, সারা দেশের আরও বেশ কিছু জায়গাকে ইতিমধ্যে টার্গেট করেছে লস্কর জঙ্গিরা৷ তাদের কাছে সম্ভবত সেই সমস্থ এলাকার নিখুত নকশা সহ বাকি জিনিস চলে গিয়েছে বলে গোয়েন্দাদের অনুমান৷
এফ বি আই থেকে এই বার্তা পেয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার৷ লস্করের নতুন লক্ষ্যের মধ্যে রয়েছে দেশের বেশ কিছু বড় সরকারী ও বেসরকারী কার্যলায়, বিদেশ ছাত্র পড়তে আসে এমন ম্যানেজমেন্ট স্কুল, ভারতে স্থায়ী ভাবে বসবাসরত মার্কিন ও ইজরায়েলি নাগরিক, আন্তর্জাতিক দুনিয়াতে খ্যাতি সম্পন্ন টুরিস্ট স্পট৷
জঙ্গিদের প্রাথমিক লক্ষ্যের কথা সামনে আসার পরে এফ বি আইয়ের বিশেষ টিম দিল্লিকে সর্তক করে বার্তা দিয়েছে৷ সীমান্তে পার থেকে লস্কর অজঙ্গিরা ভারতের মাটিতে প্রবেশ করার প্রয়াস চালাচ্ছে বলে জানা গিয়েছে৷ তবে সব থেকে তাতপর্যপূর্ণ হল এফ বি আই জানিয়েছে আপতত ভাবে দুইজন লস্কর জঙ্গি ইতিমধ্যে দেশের পূর্ব প্রান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে৷ মার্কিন গোয়েন্দাদের অনুমান বাংলাদেশে সীমান্ত দিয়ে তারা সম্ভবত ভারতে প্রবেশ করেছে৷
এফ বি আই ডেভিড কোলম্যান ও রানাকে জেরা করে জানিয়েছে ভারতে প্রবেশ করা জঙ্গিরা সম্ভবত এখন মুম্বাই বা তার আশেপাশের কোন রাজ্য রয়েছে৷ এই বার্তা নিয়ে স্বারাষ্ট্র মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা কোন মন্তব্য করতে রাজি না হলেও কিন্তু কি ভাবে অবস্থা সামাল দেওয়া সম্ভব তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন বলে জানান৷ যে দুই লস্কর জঙ্গি ভারতে এসেছে তাদের নাম ইজ্জাজ কাশ্মীরি ও আবু সৈইদ৷