জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » উলফার দুই শীর্ষ নেতা আটক বাংলাদেশে (2 ulfa leader in arrested in dhaka)
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
বাংলাদেশে উলফার দুইজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বাহিনী৷ উলফার আন্তর্জাতিক মুখপাত্র সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন৷ তিনি বলেন উলফার দুই শীর্ষ নেতা সাসা চৌধুরী ও চিত্রবন হাজারিকা বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ রবিবার রাতের দিকে ঢাকা সদর এলাকার কয়েকজন উলফা নেতার সঙ্গে বৈঠক করছিলেন উলফার দুই শীর্ষ নেতা৷ তখন বাংলাদেশের গোয়েন্দারা তাদের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে বলে দাবি৷

এদিকে দিল্লি বা ঢাকার থেকে এখন পর্যন্ত সরকারী ভাবে এই কোন বিবৃতি পাওয়া যায় নি৷ এমন কি উলফার আন্তর্জাতিক মুখপাত্র জানাতে পারেন নি দুই শীর্ষ নেতার সঙ্গে একাধিক স্থানীয় নেতা বৈঠক করলেও কেন তাদের গোয়েন্দারা আটক করল না৷ উলফার নেতা আটক হওয়ার পরে সরকারী পক্ষ থেকে বিবৃতি আসার আগে উলফার নেতৃত্ব স্বীকার করে নেওয়া বিরল দৃষ্টান্ত৷

এদিকে দিল্লিতে স্বারাষ্ট্র মন্ত্রক অসম রাইফেলের কর্তাদের জিঞ্জাসা করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হন নি৷ ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে কোন উলফা নেতাকে গ্রেপ্তার করা হলে তাদের জিঙ্গাসাবাদ করে যথা সময়ে দিল্লির হাতে তুলে দেওয়া হবে৷

ঢাকার পক্ষ থেকে বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন অসম-বাংলাদেশে সীমান্তে উলফা জঙ্গিদের যে সকল ঘাঁটি রয়েছে তা চিহ্নিত করার কাজ চলছে৷ তার পরে তাদের লক্ষ্যে করে অভিযান চালানো হবে৷
এখানে তথ্য খুঁজুন