জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » তালিবান নেতা ফজলুল্লাহা আত্মসর্মপণ করেছেন:মন্ত্রী (top taliban leder surrender:pakistan)
Feedback Print Bookmark and Share
 

পাকিস্তানের সোয়াট ভ্যালিতে সেনা ও তালিবান জঙ্গিদের মধ্যে সংঘর্ষের মধ্যে শীর্ষ তালিবান নেতা মৌলনা ফজলুল্লাহা সেনা বাহিনীর কাছে আত্মসর্মপণ করেছেন৷ পাকিস্তানের নর্থ ওয়েস্ট ফ্রন্টইয়ার প্রভিন্সের মন্ত্রী বাসুর আহমেদ বিলর আত্মসর্মপন করেছেন বলে সংবাদ মাধ্যমে সরকারি ভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে৷

গত কয়েক দিন সেনা ও তালিবান জঙ্গিদের মধ্যে চলতি সংঘর্ষে আহত হয়েছিলেন তালিবান নেতা৷ তার পরে সোয়াটে এক গোপন তালিবান ডেরায় তার চিকিত্সা চলছিল৷ চিকিত্সার মধ্যে সেনা তালিবানদের নানা ঘাঁটিতে তল্লাশি চালায়৷ সেই সময় কোন প্রতিরোধ না করে সেনাদের হাতে ধরা দিয়েছেন বলে জানা গিয়েছে৷

পাক সেনার দাবি সোয়াট থেকে তালিবান জঙ্গিদের হাত থেকে প্রায় 80 শতাংশ জায়গা উদ্ধার করেছে৷ সেনা ও তালিবানদের মধ্যে চলতি সংঘর্ষের মধ্যে অধিকাংশ তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে অথবা সেনাদের হাতে ধরা পড়েছেন৷ সেনা কর্তারা কিন্তু অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে৷ তাদের মত এখন অভিযান বন্ধ হলে কোন কিন্তু আবার জঙ্গিরা সেখানে ফিরে আসতে পারে৷

ফজলুল্লাহা ধরার পরার সময় সেখানে তালিবানদের আরও দুই কমান্ডার সেখানে ছিলেন৷ এদিকে গোয়েন্দাদের অনুমান তালিবানদের দ্বিতীয় শীর্ষ নেতা আটক হওয়াতে তাদের মনোবল বেশ খানিক ধাক্কা খাবে৷ আগামী দিনে সোয়াটের যে সামাণ্য অংশ জুড়ে জঙ্গিরা রযেছে তা তাদের হাত থেকে উদ্ধার করতে অসুবিধা হবে না৷ এদিকে তালিবানদের এক্ল সূত্রে থেকে কিন্তু তাদের সোয়াটে শীর্ষ নেতা ফজলুল্লাহার সেনাবাহিনীর হাতে আটক হওযার কথা স্বীকার করে নেওয়া হযেছে৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে ফজলুল্লাহার ঘনিষ্ট সহযোগী সৈয়াফুল্লা দায়িত্ব নিয়েছেন৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: তালিবান পাকিস্তান