জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » ভারত,চিন সম্পর্ক স্বাভাবিক:চিন
Feedback Print Bookmark and Share
 

চিনের সরকারী মুখপাত্র পিপলস ডেলিতে, ভারত ও চিন সম্পর্ক নিয়ে বেশ ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে৷ সেখানে দাবি করা হযেছে অরুণাচলে তিব্বতীদের ধর্মগুরু দলাই লামার সফর ঘিরে অশান্তি ও সহ একাধিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল৷ তবে আশিয়ান বৈঠকের মাঝে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও চিনের প্রিমিয়ার ওয়েন জিয়াবাওয়ের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনায় সমস্থ ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে দাবি করা হয়েছে৷

যদিও মুখপত্রে বলা হয়েছে চলতি মাসের 8 তারিখে দলাই লামা অরুনাচল সফরে না গেলে ভালো হবে৷ তবে বর্তমান অবস্থায় দিল্লির পক্ষে যে দলাই লামার সফরে নিশেধাঞ্জা জারি করা সম্ভব নয় বুঝতে পেরে বেশ খানিকটা সুর নরম করেছে৷ যদিও এখানে কোন ভাবেই কিন্তু লাদাখে চিন সেনা অনুপ্রবেশ বা ভারতীয় সীমান্তে চিনা হেলিকপ্টারের প্রবেশ নিয়ে কোন মন্তব্য করা হয় নি৷

দুই দেশে যে এশিয়ার মূল শক্তি ও আগামী দিনে এশিয়ার উন্নতি ও শান্তি অনেকটা এর উপরে নির্ভরশীল তা স্বীকার করে নেওয়া হয়েছে৷ ভারত ও চিন সম্পর্কের অবনতির জন্য পরোক্ষ ভাবে কিন্তু বিভিন্ন মিডিয়ার ভুল প্রচারকে দায়ী করা হয়েছে৷ আশা করা হযেছে আগামী দিনে সমস্যা সমস্যা সরিয়ে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাবে৷
এখানে তথ্য খুঁজুন