আমেরিকার সব থেকে বড় সেনা ঘাঁটি টেক্সাসে সেনা প্যারেড চলার মধ্যে আচমক সেনা বাহিনীতে কর্মরত মনস্তবিদ মেজর নিডাল মালিক হাসান তার সার্ভিস রিভলভার থেকে গুলি চালাতে শুরু করেন৷ কোথায় কি হচ্ছে তা বুঝে ওঠার আগে সেনা বাহিনীর এই মেজরের গুলিতে ঘটনাস্থলে 12 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 31 জন৷
39 বছরের ভার্জিনিয়ার বাসিন্দা মেজর হাসান গুলি চালাতে চালাতে শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করার চেষ্ঠা করেন৷ তবে ঘটনার পরে সেনা ক্যাম্পে থাকা বাকি সেনা কর্মীরা সর্তক হয়ে গেলে নিজেকে আরও শেষ পর্যন্ত গুলি করতে পারেন নি হাসান৷ তবে বাকি সেনাকর্মীদের সঙ্গে ধাস্তাধস্তিতে শরীরের নানা জায়গায় আঘাত লেছেছে৷ ঘটনার সঙ্গে সঙ্গে আহতদের পাশাপাশি তাকেও ক্যাম্পের সেনা হাসপাতালে ভর্তি করা হয়৷ প্রাথমিক চিকিত্সার পরে বেশ ভালো আছেন হাসান৷ তবে তাকে সেনা আইন অনুসারে আটক করেছে সেনা কর্তারা৷
এদিকে ঘটনার কথা বাইরে আসার পরে চাঞ্চল্য ছড়িয়ে পরে আমেরিকা জুড়ে৷ পরে সেনা মুখপাত্র জানিয়েছেন উদ্ধেগের কিছু নেই অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে৷ এর আগে দীর্ঘ সময় আফগানিস্তানে কর্মরত ছিলেন হাসান৷ পরে তাকে টেক্সাসের সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়৷ সম্প্রতি আবার সেনাকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন তাকে ইরাকে পাঠাতে৷
অনেকের ধারনা দীর্ঘ দিন আফগানিস্তানে থেকে মানসিক ভাবে বিপর্যস্থ হয়ে পড়েছিলেন৷ তার মধ্যে নতুন করে ইরাকে যাওয়ার খবরে বিরক্ত হয়ে এমন করেছেন বলে মনে করা হচ্ছে৷