তিব্বতীদের ধর্মগুরু দলাই লামার অরুণাচল সফরকে সর্মথন করল আমেরিকা৷ আমেরিকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দলাই লামার সফর্র কোন অনৈতিক ব্যাপারে নেই৷ একজন ধর্মগুরু হিসাবে দলাই লামা ভারত কেন বিশ্বের যে কোন প্রান্তে যেতে পারেন৷ এনিয়ে কোন আপত্তি থাকার কথা নয়৷
সরাসরি চিনের প্রসঙ্গে না গিয়ে আমেরিকা কিন্তু কূটনৈতিক ভাবে চিনের বিরোধীতা করলেন৷ প্রসঙ্গত দলাই লামা অরুণাচল সফরে যাবেন জানার পরে চিনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়৷ চিন সরাসরি ভাবে দলাই লামার সফরের বিরোধীতা করে৷ এমন কি দিল্লির অনুরোধ করে দলাই লামাকে অরুণাচল সফরে না যাওয়ার জন্য নির্দেশ দিতে৷
চিনের চাপকে উঅপেক্ষা করে দিল্লির নিজের অবস্থানে অনড় থাকে৷ চিনের বিরোধীতার মূল কারণ চিন বিশ্বাস করে অরুণাচল তাদের অংশ৷ তাদের্র অংশে কোন ভাবেই দলাই লামাকে আসতে দিতে রাজি নয়৷ আমেরিকা দলাই লামার অরুণাচল সফরকে সর্মথণ করা নিয়ে কোন মন্তব্য করতে রাজি নয় বেজিং৷ তারা এখন দলাই লামার চিন সফরের দিকে নজর রাখছেন৷