আমেরিকাতে এফ বি আই গোয়েন্দাদের হাতে আটক হওয়া তানোয়ার হুসেন রানার বাড়ী থেকে এবার আলকায়দা প্রধান ওসামা বিন লানেদের দুটো ভিডিও টেপ আবিস্কার করল মার্কিন গোয়েন্দা বাহিনী৷ ভিডিও টেপ লাদেন ডেনমার্কে বড় ধরনের বিস্ফোরণ করার জন্য আহ্বান জানিয়েছেন৷ যদিও এখন পর্যন্ত সরকারী ভাবে আলকায়্দা এমন কোন ধরনের ভিডিও টেপ প্রকাশ করে নি৷
এই টেপ কিছু দিনে মধ্যে আলজাজিরা টিভি মাধ্যমে সামনে আসত৷ ভিডিও টেপ তৈরি করেছেন আলজাজিরার সহযোগী প্রতিষ্ঠান৷ এই টেপ সামনে আসার পরে পরিস্কার হয়ে যায় ডেনমার্ক ও ভারতে মুম্বাই ধাঁচে হানার ব্যাপারে ইতিমধ্যে কতটা এগিয়ে গিয়েছে আলকায়দা নেতৃত্ব৷
রানা ও কোলম্যান জেরায় প্রথমেই স্বীকার করে নিয়েছেন তারা এবার ডেনমার্ক ও ভারতে আঘাত করতে চান৷ তবে তাদের তালিকায় আপাতত ভাবে আমেরিকার নাম থাকলেও গোয়েন্দাদের অনুমান মার্কিন মুলুকে হামালার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে আলকায়দা৷
ডেনমার্কে'র এক সংবাদপত্র মহম্মদের এক কার্টুন চিত্র প্রকাশ করার পরে ডেনমার্ক বিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে আলকায়দার৷ এদিকে ভারতীয় গোয়েন্দারা একপ্রস্থ জেরা করেছেন রানাকে৷ যদিও ভারতীয় স্বারাষ্ট্র মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে নিদিষ্ট করে কিছু জানানো হয় নি৷ তবে স্বারাষ্ট্র মন্ত্রী চিদামবরম জানিয়েছেন আলকায়দা ও জৈশ মিলে যে ভারতে হামলার পরিকল্পনা করেছিল তার পেছনে প্রত্যক্ষ মদত রয়েছে পাকিস্তানে'র৷ গোয়েন্দাদের হাতে এমন তথ্য এসেছে বলে জানা গিয়েছে৷