জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » পাকিস্তানে মুম্বাই সন্ত্রাস মামলা স্থগিত সাত দিন
Feedback Print Bookmark and Share
 

পাকিস্তানের অ্যান্টি টেরর কোর্টে মুম্বাই সন্ত্রাস কান্ডে অভিযুক্ত সাত পাক নাগরিকের বিচার শুরু হলেও তার শুনানি আবার সাত দিনের জন্য স্থগিত হয়ে গেল৷

গত সপ্তাহে একই ভাবে মামলা শুরু হওয়ার পর শুনানি হয়ে যায়৷ শনিবার শুনানি শুরু হওয়ার পরে লাখভি সহ বাকি পাক নাগরিকদের পক্ষ থেকে আইনজীবির জানান যে ভাবে পাক আদলাত রায় দেওয়ার আগে তাদের দোষী করার চেষ্ঠা করছেন তা ঠিক নয়৷

অভিযুক্তদের পক্ষে আইনজীবি রাজপুত বলেন, আদলতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ভাবেই ঘটনার বিস্তারিত প্রমাণ অভিযুক্ত জানন নি৷ শুধু তাই নয় কি অভিযোগে তাদের আটক করা হযেছে তা সঠিক ভাবে জানা যায় নি৷ তবে বিচারপতি জানিযে দিয়েছেন ঘটনার কি ভাবে অগ্রগতি হয়েছে তা কোন ভাবে মিডিয়ার সঙ্গে আলোচনা না করার জন্য৷

গত মাসে এই আদলতের প্রধান বিচারপতি বাকির আলি রানা দায়িত্ব থেকে সরে দাড়িয়ে ছিলেন৷ যদিই ঠিক কি কারণে সরে দাড়াতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছিলেন তা জানা যায় নি৷ তবে পাক প্রশাসনের এক সূত্রের বক্তব্য নানা ভাবে তাকে ও তার পরিবারের সদস্যদের উপরে চাপ তৈরি করা হয়েছিল বলে দায়িত্ব থেকে অব্যহতি চেয়েছিলেন৷

দিল্লি মনে করছে মুম্বাই সন্ত্রাস কান্ডে জড়িতদের দ্রুত সাজা দেওয়ার ব্যাপারে যে কথা পাক প্রশাসন জানিয়েছে তা রাখতে ব্যর্থ প্রশাসন৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: দিল্লি পাকিস্তানে