জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » মোল্লা ওমরকে পালাতে সাহায্য করেছে আইএসআই
Feedback Print Bookmark and Share
 

পাকিস্তানের আই এস আই প্রধান মোল্লা ওমরকে এবার আমেরিকার সেনার হাত থেকে পালিয়ে বাঁচাতে সাহায্য করল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই৷ পাক গোয়েন্দা সংস্থা মোল্লাকে ওমকে যে সাহায্য করেছে তার বিস্তারিত খবর তথ্য প্রমান সহ মার্কিন মুলুকের এক প্রথম শ্রেনীর দৈনিকে ছাপা হয়েছে৷

সেখানে দাবি করা হয়েছে বৈয়াতুল্লা মাসুদের মৃত্যু হওয়ার পরে সর্তক হয়ে যায় পাক তালিবানরা৷ পাক তালিবান অধ্যুসিত কোয়াটাতে নতুন করে মার্কিন মিসাইল হানা হতে পারে আন্দাজ করে মোল্লা ওমর কোয়াটে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন৷ নতুন আস্তানার ব্যাপারে আই এস আইযের সাহায্য চাইলে তারা মোল্লা ওমরকে সাহায্য করতে প্রস্তুত হয়ে যায়৷

রমজান মাসে শেষ হওয়ার পরে কোয়েটা থেকে আই এস আইয়ের সাহায্য করাচি চলে যান ওমর৷ সেখানে নতুন করে তালিবান জঙ্গিদের বাকি শীর্ষ নেতাদের নিয়ে কাউন্সিল বা সুরা গঠন করেছেন৷ এখন করাচিতে বসে জঙ্গি কার্যকলাপের নেতৃত্ব দিচ্ছেন ওমর৷

সংবাদপত্র এক মার্কিন শীর্ষ গোয়েন্দাকে উধৃত করে জানান যত বেশি করে মার্কিন সেনা বাহিনী মোল্লা ওমাকে ধরা প্রয়াস চালাক না কেন তা সফল হওয়ার খুব একটা সম্ভাবনা নেই৷ মার্কিন গোয়েন্দাদের হাতে যে আই এস আই দলিল এসেছে সেখানে দেখা গিয়েছে 1991 সালে আফগানিস্তানে পাক প্রভাব বৃদ্ধি করার জন্য তালিবানদের উত্সাহিত করে পাক প্রশাসন৷ তারা যে আফগানিস্তানে থেকে ভারত ও মার্কিন বিরোধী কার্যকলাপ জোরদার করছে তা প্রথম থেকে পাক প্রশাসনের সম্মতিতে হয়েছে৷ মার্কিন গোয়েন্দাদের ধারনা মোল্লা ওমর এখন করাচিতে এক মাদ্রাসায় রয়েছ্ন৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: পাকিস্তান আমেরিকা