26/11 কান্ডের বছরপূর্তি আরগে এবার পাকিস্তান ব্যতিরেখে আমেরিকা সহ ইউরোপের নানা দেশ থেকে ধরা পড়ছে ঘটনার সঙ্গে নানা ভাবে জড়িত একাধিক ব্যক্তি৷ মার্কিন গোয়েন্দা সংস্থা এফ বি আইয়ের হাতে ধরা পরা ডেডিড কোলম্যান ও তানোয়ার হুসেন রানাকে জেরা করে জানা যায়, 26/11 কান্ডের আর্থিক সহায়তার জন্য খোঁদ ইটালি থেকে পাকিস্তানী বংশোভূত নাগরিক আর্থিক সাহায্য করেছেন৷ এফ বি আই জেরার মুখে সূত্র পাওয়া মাত্র তা জানিয়ে দিয়েছিল ইটালি পুলিশকে৷ তারা এবার তদন্ত করতে গিয়ে উত্তর ইটালি থেকে এক পরিবারের পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছেন৷
26/11 ঘটনার আগে এই জঙ্গি কান্দের জন্য আর্থিক সাহায্য করতে তারা তাকা পাঠিয়ে ছিলেন বলে অভিযোগ৷ এরা পরোক্ষ ভাবে লস্করের মত সক্রিয় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত৷ ইটালির পুলিশ জানিয়েছেন 26/11 কান্ডের সময় এদের ঠিক কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে৷
ইতিমধ্যে জঙ্গি সংগঠনকে টাকা দেওয়ার অপরাধে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ পাশাপাশি যে ফোনের মাধ্যমে এদের সঙ্গে পাকিস্তানের যে সকল জঙ্গিদের কথা হযেছে তাদের ব্যাপারে জানা চেষ্ঠা হচ্ছে৷ এখন পর্যন্ত গোয়েন্দাদের অনুমান বিশ্বের নানা প্রান্তে থাকা বহু সাধারণ পাক নাগরিক জৈশ, লস্করের মত সংঠনকে আর্থিক সাহায্য করে থাকে৷
এদিকে ইতালি পুলিশ জানিয়েছে আরও দুই পাক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে৷ এরা ঘটনর সঙ্গে জড়িত ছিল বলে অনুমান৷