এই বারের হজ যাত্রার শুরুতেই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল চার যাত্রীর৷ সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানিয়েছেন৷ স্বাস্থ্য মন্ত্রকের অধিকারিক রা জানিয়েছেন হজ যাত্রার ক্ষেত্রে এই প্রথমবার সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে যাত্রীদের মৃত্যু হয়েছে৷ মৃত যাত্রীদের মধ্যে একজন ভারতীয় সামিল রয়েছেন৷
স্বাস্থ্য মন্ত্রালয়ের মতে ঐ যাত্রীদের মধ্যে কেউই সোয়াইন ফ্লুর টিকা নেন নি৷ আরবে পৌঁছানোর দু তিন দিনের মধ্যে তারা সকলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন৷ সুডান, ভারত, মোরক্কো এবং নাইজিরিয়ার যাত্র্রীরাই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন৷