প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমেরিকা সফরকে ঘিরে রয়েছে একরাশ উত্তেজনা৷ ওবামা শাসনের প্রথম দশ মাসের মাথায় প্রথমবার বিদেশের কোন প্রধাণমন্ত্রী মার্কিন মুলুকে গেছেন৷ সারা বিশ্ব তাকিয়ে আছে তাঁর এই ঐতিহাসিক সফরের দিকে৷ ঠিক এই মুহুর্তে তাঁর মনে কি অনুভূতি হচ্ছে?
সম্প্রতি সি এন এন এক বেসরকারী টিভি চ্যানেলকে সাক্ষাতকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন এত দূরে পৌঁছবেন তা তিনি কখনও ভাবেন নি৷ একমাত্র শিক্ষাগত যোগ্যতার জন্যই তিনি প্রধানমন্ত্রীর মর্যাদা লাভ করেছেন৷
ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকরা জানিয়েছেন গণতন্ত্রকে ঠিক ভাবে পরিচালনার মধ্যে দিয়েই সফলতা আসে৷ ভারত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ক্রমাগত অভিযান চালাচ্ছে৷ দারিদ্রতা, অশিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রকে উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে৷