আগামী বছরের গোড়াতে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে শ্রীলঙ্কায়৷ শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাক্ষে এই মর্মে সরকারী হলপনামা সই করেছেন৷ যদিও এখন পর্যন্ত সরকারী মুখপাত্র নির্বাচনের দিনে ঘোষণা করে নি৷ তবে 2010 সালে শুরুর দিকে নির্বাচন হবে বলে মনে করা হচ্ছে৷
সরকারী সেনা এল টি টি টি'র বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ অভিযান শেষ হলেও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাধিক সিদ্ধান্ত নিয়ে বির্তক দেখা যায়৷ তখন থেকে আলোচনা শুরু হয় নির্বাচন আসন্ন৷ তবে কবে নির্বাচন হতে পারে সেই ব্যাপারে জল্পনা অব্যহত৷
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবার হলপনামায় সই করার পরে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়৷ এখন নির্বাচনের দিন ঘোষণা হলেই বাকি জল্পনার অবসান হয়ে যাবে৷ আরও দুই বছর সময়কাল বাকি বর্তমান প্রেসিডেন্ট কার্যকাল শেষ হতে৷ তবে চলতি বির্তকের অবসানে যে তিনি নির্বাচনের পক্ষপাতী তা আগেই বুঝিয়ে ছিলেন৷
নির্বাচনের দিন ঘোষণা না হলেও শুরু হওয়া প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন সমস্থ রাজনৈতিক দল৷ তাদের বক্তব্য যে ভাবে নিজের কার্যকালের এক বড় অংশ সময় বাকি থাকার পরেও গনতন্ত্রের দাবি মেনে নিয়েছেন তা কার্যত নজিরবিহীন৷