বিলকিস বানুর মামলায় 11 জনকে যাবদজ্জীবন কারাডন্ডের আদেশ দিল আদালত৷ 2002 সালে গুজরাট দাঙ্গার সময় এই মহিলার উপর শারীরিক নির্যাতন করা হয়৷ এই ঘটনায় জড়িত সোমাভাই গোরী কে তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে সরকার৷ বাকি সাত জনকে প্রমাণ অভাবে এই মামলা থেকে বেকসুর খালাস করে দিয়েছে৷ বাকী একজন অভিযুক্তের মামলা চলাকালীন মৃত্যু হয়৷
যাদের কে দোষী স্যাবস্ত করে যাবদজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে, তারা হলেন - জসবন্তীভাই নাই, গোবিন্দভাই নাই, শৈলেস ভট্ট, রাধেশ্যাম শাহ, বিপিণ জোসী, কেশরভাই ভোহানিয়া, প্রদীপ মোরদিয়া, বাকেভাই ভোহানিয়া, রাজেনভাই সোনী, নিতীশ ভট্ট ও রমেশ চন্দনা৷
ছয় মাসের অন্ত:সত্ত্বা বিলকিশের উপরে এরা পাশবিক অত্যাচার চালিয়েই ক্ষান্ত থাকেননি৷ তার পরিবারের আট জনকে হত্যা করেন৷ 6 জন এখনও নিরুদ্দেশ৷ এই রায়ে বিলবিশের মত অত্যাচারিতদের মনে যে একটু হলেও আইনের প্রতি শ্রদ্ধা বাড়বে তা বলাই বাহুল্য৷
|