মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
তিন নকশাল নেতা ধৃত
স্পেশাল অপারেশন গ্রুপের হাতে ধরা পড়ল তিন নকশালপন্থী নেতা৷ এই ধৃতদের মধ্যে রয়েছে সলবম মুক্তাও ধরা পড়েছে৷ মুক্তার বিরুদ্ধে 50 পঞ্চাশকে হত্যার অভিযোগ রয়েছে৷ ছত্রিশগড়ের ত্রাস ছিলেন সলবম মুক্তা৷ মালকানগিড়ির পুলিশ সুপারিটেন্টডেন্ট সতীশ গজভিয়ী গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদের পিছু নেয়৷ এরপরেই ধরা পড়ে নকশালরা৷

ধৃতদের কাছ থেকে ল্যান্ড মাইন, ইলেকট্রিক ডিটোনেটর, দুটি গ্রানেড, 49 গিলেটিন স্টিক একটি এসবিএমএল বন্দুক উদ্ধার করেছে৷ সকলকেই আপাতত জেল হাজতে রাখা হয়েছে৷ মুক্তা কিশোর বয়স থেকেই নকশাল দলে নাম লিখিয়েছিলেন৷ নানা অপারেশনে সলবম মুক্তার হাত ছিল৷ এমনকি কুখ্যাত বিড়ালা গ্রামের হত্যাকান্ডে তার মদত ছিল বলে জানা গেছে৷ পার্টিতে মুক্তা ডিভিশনাল কমান্ডার পদে উত্তীর্ণ হয়েছিলেন৷ ধরা পড়ার সময়ও মুক্তা এক গোপন অপারেশনে ছিলেন বলেই পুলিশ সূত্রে জানা গেছে৷

ধৃত বাকী দুই নকশাল নেতা হল- কোতাম মালা এবং মোতুম রামা৷ এরা দুজনেই ডিলিগুডা গ্রামের বাসিন্দা৷
অতিরিক্ত
বিস্ফোরণে জড়িত সন্দেহে চার্জ গঠন
দোষীদের কারাদন্ডের আদেশ
পাঞ্জাব-হরিয়ানায় ঠান্ডা ঝোড়ো হাওয়া
তাজিয়ার শোভাযাত্রায় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ
কংগ্রেসকে ছাড়া কোন বিকল্প হয় না-অভিষেক
হাওড়া-মুম্বই ট্রেনে ডাকাতি