মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
আটক নকশাল নেতা
আবার নকশাল নেতা আটক হলেন৷ গতকাল মুক্তি নামক এক নকশাল নেতা ধরা পরার পর 24 ঘন্টা যেতে না যেতেই আরেক নকশাল নেতা ও মাওবাদী নেতার এক স্ত্রী পুলিশের হাতে ধরা পড়লেন৷ রাইপুর থেকে 35 কিলোমিটার দূরে এই দু-জন ধরা পড়েছেন বলে জানিয়েছে, রাইপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট লাল উমেদ সিং৷

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, প্রচুর পরিমানে অস্ত্র ও অনান্য বিস্ফোরক পদার্থ ফরিদ নগর থেকে পাওয়া গিয়েছে৷ এই অস্ত্র ও বিস্ফোরক পদার্থ প্রায় দুবছর ধরে রক্ষনাবেক্ষন করা হচ্ছিল৷ এছাড়াও নয়টি পিস্তল, পাঁচটি দেশিয় বন্দুক, একটি ওয়ার্লেস এবং প্রায় ছয় লক্ষ টাকা পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে৷
অতিরিক্ত
ভোপালে হবে সুনামী সেন্টার
তিন নকশাল নেতা ধৃত
দোষীদের কারাদন্ডের আদেশ
পাঞ্জাব-হরিয়ানায় ঠান্ডা ঝোড়ো হাওয়া
তাজিয়ার শোভাযাত্রায় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ
কংগ্রেসকে ছাড়া কোন বিকল্প হয় না-অভিষেক