মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নেতাজিকে হত্যার ছক কষেছিল বৃটিশরা
ব্যুরো রিপোর্ট, বাংলা ওয়েব দুনিয়া
নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে বৃটিশদের একরকমের অ্যালার্জি ছিল তা তো সবাই জানেন৷ নেতাজির মতন বীর সেনানায়ককে থামাতে তাঁকে বিনা কারনে হাজতে পোড়া থেকে শুরু করে সমস্ত কিছুই করেছেন ইংরেজ প্রশাসকরা৷ কিন্তু কোন ভাবেই নেতাজির পথ আটকাতে পারেননি ইংরেজদের তাবড় তাবড় সব রথী-মহারথীরা৷

কিন্তু কুচক্রী ইংরেজ সাম্রাজ্যবাদীরা তো ছলে-বলে-কৌশলে নিজেদের কাজ হাসিল করতে ছিল সিদ্ধহস্ত৷ চার্চিল যেমন গান্ধীজিকে অনশন করার সময়, তাঁকে মারার তাল করেছিলেন৷ ঠিক তেমনি দুরচার জন বৃটিশ ঔপনিবেশিকতাবাদের পৃষ্ঠপোষকেরাও নেতাজি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কু-মতলব এঁটে ছিল৷ একটি গোপন নথিপত্র ঘেঁটে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে৷ ঘটনাটি 1941 সালের৷ সুভাষ চন্দ্র বসু তখন দেশ ছেড়ে জার্মানির উদ্দেশ্যে রওনা হয়েছেন৷ কেন তা সকলেরই জানা৷ বৃটিশ প্রশাসকরা এখবর জানতে পেরে আশঙ্কিত হয়ে ওঠেন৷ কেননা তাদের মনে ভয় ছিল, যদি নেতাজি অক্ষশক্তির সঙ্গে হাত মেলান তাহলে বৃটিশ ইন্ডিয়ার পক্ষে এই যুগলবন্দী ক্ষতিকর হয়ে উঠবে৷ আর তাই নেতাজিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ফন্দি আঁটে তারা৷

নেতাজিকে প্রাণে মারতে এক ভারাটে খুনীকে ঠিক করে বৃটিশ ইন্ডিয়ার রক্ষকরা৷ এই প্ল্যানের মাষ্টার মাইন্ড ছিলেন বেশ কিছু নামজাদা ইংরেজ প্রশাসক৷ ঠিক হয়েছিল জার্মানিতে পৌছনোর আগেই নেতাজিকে হত্যা করা হবে৷ নেতাজিকে হত্যা করার জন্য যে দলটি নিয়োগ করা হয়েছিল তার নাম ছিল- স্পেশাল অপারেশান এক্সিকিউটিভ বা এসওই৷ কিন্তু শত চেষ্টা করেও নেতাজির টিকিও ছুঁতে পারেনি বৃটিশ হত্যাকারী দলটি৷ ফলে সে যাত্রায় প্রাণে বেঁচে যান সুভাষ চন্দ্র বসু৷
অতিরিক্ত
রহস্য কি রহস্যই রয়ে যাবে ?
শীতে কাঁপছে সমগ্র উত্তরভারত
আটক নকশাল নেতা
ভোপালে হবে সুনামী সেন্টার
তিন নকশাল নেতা ধৃত
দোষীদের কারাদন্ডের আদেশ