তেলেঙ্গানা রাজ্য পেতে সাধারণ মানুষ কতটা আগ্রহী তা নিয়ে তেলেগু দেশম পার্টি একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করবে৷ তেলেগু দেশমের সভাপতি এবং রাজ্যের প্রাক্তণ মুখ্যমন্ত্রী এন.চন্দ্রবাবু নাইডু একথা জানিয়েছেন৷
এই কমিটির সদস্যরা রাজ্যের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে জানার চেষ্টা করবে যে, পৃথক তেলেঙ্গানা রাজ্যের জন্য কতটা আগ্রহী সাধারণ৷ পৃথল তেলেঙ্গানা রাজ্যের প্রথমে বিরোধীতা করেছিল টিডিপি৷ কিন্তু 2009 সালেই অন্ধ্র বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এ বিষয়ে নতুন করে রাজনৈতিক মাইলেজ লাভ করার চেষ্টা করছে টিডিপি৷
|