সেক্স ক্ষমতা বৃদ্ধি করার নানাধরণের ওষুধ বাজারে পাওয়া যায়৷ তেমনই এক ওষুধ খাওয়ার পর সিঙ্গাপুরের এক ব্যক্তি মারা গেলেন৷
সিঙ্গাপুরের স্বাস্থ্য দফতর সূত্রে এখবর জানা গেছে৷ প্রশাসন সূত্রে জানা গেছে সিঙ্গাপুরে বসবাসকারী এক ব্যক্তি মার্চ মাসে সেক্স ক্ষমতা বাড়ানোর জন্য ওষুধ খেয়েছিল৷ এরপর সেক্স ক্ষমতা বাড়ার বদলে সে কোমায় চলে যায়৷
এরপর তার নিমোনিয়া হয় ও পরে তার মৃত্যু হয়৷ প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে এই ব্যাপারে সমগ্র দেশে ক্রমাগত সচেতনা বাড়ানোর চেষ্টা চলছে যাতে মানুষ এই ধরণের ট্যাবলেট না খায়৷
সমগ্র সিঙ্গাপুরে এইধরণের প্রায় 53টি মামলা সামনে এসেছে৷ এই ওষুধ খাওয়ার ঘটনায় 6 জন অন্য লোক এখনও হাসপাতালে ভর্তি আছেন৷
|