যোগগুরু বাবা রামদেব এবার সমুদ্রের উপর তাঁর যোগ শেখাবেন৷
জানা গেছে স্টার ক্রুজের উপর টানা 6 দিন ধরে তিনি 1000 জনের বেশি শিক্ষার্থীকে যোগ ও প্রাণায়াম শেখাবেন৷ স্টার ক্রুজের যোগ শেখানোর ফাঁকে তিনি হংকং, চিন ও ভিয়েতনাম যাবেন৷
বাবা রামদেবের প্রবক্তা এস. কে. তিজারাবালা এই তথ্য সাংবাদিকদের জানান৷ এই 6 দিনে আয়ুর্বেদ সম্মত জীবনশৈলী, সন্তুলিত খাবার দাবার ও আধ্যাত্মিক চর্চা হবে৷ বাবা রামদেব আগামী 31শে মে দিল্লির থেকে রওনা হয়ে 1লা জুন হংকংয়ে স্টার ক্রুজে গিয়ে বসবেন৷
3রা জুন চিনের সান্যা শহরে যাবেন ও 4ঠা জুন হালোঙ্গ-এর চক্কর কাটবেন৷ 5ই জুন ফের তিনি হংকং যাবেন তথা 6ই জুন ভিয়েতনামের জিয়ামিন শহরে যাবেন৷ 7ই জুন হংকং পৌঁছে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন৷
আগামী 8ই জুন তিনি দিল্লি ফিরবেন৷ বাবা রামদেবের এই কার্যক্রমের আয়োজন বিশ্ব জাগ্রত মিশন ট্রাস্ট করছে৷
|