ফের মারা পড়ল হিজবুল মুজাহিদিনের 4 জন জঙ্গী৷ আজ জম্মু-কাশ্মীরের রিয়াসী জেলার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে এরা মারা যায়৷
সেনাবাহিনি সূত্রে এখবর জানা গেছে৷ প্রশাসন জানিয়েছে রিয়াসী জেলার গুলমার্গে সেনাবাহিনি তল্লাশি অভিযান চালায়৷ সেসময় আচমকা জঙ্গীরা সেনাদের উপর আচমকা আক্রমণ করে৷ এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই৷
সংঘর্ষে চার জন জঙ্গী মারা যায়৷ মৃত জঙ্গীদের কাছ থেকে দুটি একে-47 রাইফেল ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে৷
|