মাতা বিন্ধ্যবাসিনী দেবীর দরবারে নবরাত্রি উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটল৷ এই দুই দিনে 5 লক্ষেরও বেশি ভক্ত বিশ্ব প্রসিদ্ধ এই দেবীর দরবারে এসেছেন৷
মন্দির কমিটির পক্ষ থেকে এই তথ্য সামনে এসেছে৷ বসন্তের এই নবরাত্রি উপলক্ষে দেশে বিদেশের ভক্তদের ভিড় এই মন্দিরে উপচে পড়ে৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে নবরাত্রির প্রথম দিন বিন্ধ্যবাসিনী মন্দিরে প্রায় 3.5 লক্ষ লোকের সমাগম হয়৷
2য় দিনে দুপুর 3টা পর্যন্ত প্রায় 1.5 লক্ষ ভক্তের সমাগম হয়৷ এখনও পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবে ভক্তরা দর্শন করছে ও কোনরকম অপ্রিয় ঘটনা ঘটে নি৷ নবরাত্রি চলাকালীন এখানে প্রায় 20 লক্ষ লোকের সমাগম হতে পারে বলে জানা গেছে৷
প্রসঙ্গত বারাণসীর থেকে প্রায় 70 কিমি দূরে মির্জাপুরে অবস্থিত মাতা বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির৷
|