উত্তরপ্রদেশের কানপুরে দেহাত জেলার রসুলাবাদ থানা এলাকায় তিনজনের হত্যা করা হয়েছে৷ সমগ্র এলাকা এই হত্যাকান্ডে কেঁপে উঠেছে৷
জানা গেছে এই তিনজনই একই পরিবারের ব্যক্তি ছিল৷ এদের মধ্যে একজন মহিলা ছিল৷ এই তিনজনকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে রসুলাবাদ থানা এলাকার রায়পুরে মুন্না সিং নামে একটি পরিবার বাস করত৷
আজ সকালে মুন্নার পত্নী মিথলেস-এর দেহ ঘরের মধ্যে পাওয়া যায়, ছেলে প্রদীপ ও দেবর মোহন সিংয়ের দেহ ঘরের পিছনে পাওয়া যায়৷ প্রাথমিক তদন্তের পর জানা গেছে এদের গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে হত্যা করা হয়৷
সেটার চিন্হ গলায় দেখা যায়৷ পুলিশ পোস্ট মর্টেমের জন্য বডিগুলিকে পাঠিয়েছে৷ খুনীর ব্যাপারে সন্ধান চালাচ্ছে পুলিশ৷
|