মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিলাস রাও মুখ্যমন্ত্রী থাকবে-কংগ্রেস

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখের ভবিষ্যত নিয়ে কংগ্রেসের অভ্যন্তরে তো বটেই কংগ্রেসের বাইরে এক রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়েছে৷ গতকাল যেখানে কংগ্রেস মুখপাত্র জানিয়ে ছিলেন বিলাস রাওয়ের ভবিষ্যত ঠিক করতে তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে৷ সেখানে রয়েছেন কংগ্রেসের প্রভাবশালী নেতা প্রণব মুখার্জী, সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল ও এ কে আন্টিনি৷

আজ সকলকে অবাক করে দিয়ে মহারাষ্ট্রের দায়িত্ব প্রাপ্ত নেত্রী মারগারেট আলভা জানিয়েছেন এই ধরনের কোন কমিটির কথা তিনি জানেন না৷ এমন কি পরে কংগ্রেস মুখপাত্র জয়ন্তী নটরাজন জানিয়েছেন এটা মিডিয়ার অপ্রচার৷ এই ধরনের কোন কমিটি কংগ্রেস গঠন করে নি৷

বিলাস রাও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে ভালভাবেই দায়িত্ব পালন করছেন৷ সেখানে তাঁকে সরিয়ে দেওয়ার কোন কারণ থাকতে পারে না৷ এর আগেরবার মহারাষ্ট্রের নির্বাচনের আগে বিলাস রাওকে সরিয়ে দিয়ে সুশীল কুমার শিন্ডেকে দায়িত্ব দেয় কংগ্রেস হাইকমান্ড৷ সুশীল কুমারের পরিচ্ছন ভাবমুর্তি কংগ্রেসকে জিততে সাহায্য করে৷ এর পরে অভ্যন্তরীন রাজনীতির কারণে শিন্ডেকে সরিয়ে দিয়ে আবারও বিলাস রাওকে দায়িত্ব দেওয়া হয়৷

আগামী বছরের মহারাষ্ট্রে সাধারণ নির্বাচন, আর তার আগে আবারও সেই একই বিষয় নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তাপ বাড়ছে৷ সাংবাদিক সন্মেলনে কংগ্রেস মুখপাত্রকে এই বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন মন্ত্রীসভার সম্প্রসারনের দিন এই প্রশ্নের জবাব কংগ্রেস নেত্রী দিয়ে দিয়েছেন৷ এমন কি কংগ্রেসের জেনারেল সেক্রেটারিও এই বিষয়ের উত্তর দিয়েছেন৷ স্বাভাবিক ভাবে এই নিয়ে নতুন করে প্রশ্ন করার কোন মানে হয় না৷

কংগ্রেস এই নতুন রাজনৈতিক অবস্থানে আপাতত সমস্যা মুক্তি হলেও রাজনৈতিক উতাপ কতটা পিছু ছাড়বে তা নিয়ে বির্তক কিন্তু রয়েই গেল৷
অতিরিক্ত
মারাঠী প্রসঙ্গে মৌনব্রত ধারণ হেমার
একই পরিবারের তিনজনের হত্যা
দুই দিনে পাঁচ লক্ষ ভক্ত
হিজবুলের 4 জঙ্গী নিহত
মায়ের জন্য সীমান্ত কোন বাধা নয়!
নানাবতী কমিশনের সদস্য হলেন মেহেতা