রাষ্ট্র সংঘের সাধারণ অধিবেশনে স্থায়ী সদস্য বৃদ্ধি জন্য ভারতের হয়ে সওয়াল করবে আফ্রিকান নেশন ভুক্ত দেশেদের জোট৷ পাশাপাশি ভারতের পক্ষ থেকে আফ্রিকার দেশকেও স্থায়ী সদস্য পদ দেওয়ার জন্য চাপ দেওযা হবে৷
দিল্লিতে চলা ভারত ও আফ্রিকার দেশ গুলোর মধ্যে সন্মেলনে একথা জানান তানজানিয়ার প্রেসিডেন্ট জাকয়া কিকওয়াতা৷ দিল্লিতে চলা দুই দিনের সন্মেলনের শেষে আফ্রিকার 14 দেশের সঙ্গে ভারত মিলে এক ঘোষনা পত্রে জানিয়েছে রাষ্ট্র সংঘরের বিস্তারের ব্যাপারে তার সরকারে উপর চাপ দেবে৷
সন্মেলনের মঞ্চ থেকে সমস্ত দেশের শীর্ষ নেতার জানান সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র সংঘের বিস্তার করতে না পারলে রাষ্ট্র সংঘ তার গুরুত্ব হারাবে৷ এমন বাস্তব দিক বিবেচনা করে তাদের এগিয়ে চতে হবে৷ এর পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের জুড়ে চলা সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে৷ পাশাপাশি এই বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য সহযোগিতা ও তথ্য আদান প্রদানের উপর আরও গুরুত্ব দেওয়া হযেছে৷
এমন কি পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সকলকে আরও দায়িত্ববান হতে হবে৷ এমন কি এই বিষয়ে রাষ্ট্র সংঘকে বড় ভুমিকা পালন করতে হবে৷
|