মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কর্নাটকে কংগ্রেসকে সর্মথন সি পি এমের

তৃতীয় মোর্চা না কংগ্রেসকে সর্মথন তাই নিয়ে সি পি এম পার্টি কংগ্রেসে একরকম সিদ্ধান্ত হলেও দলের অভ্যন্তরে বিরোধ রয়েই গেল৷ অন্তত আসন্ন কর্নাটকের নির্বাচন নিয়ে রাজ্য সি পি এমের অবস্থান থেকে তাই স্পস্ট হচ্ছে৷ নির্বাচনে কি ভাবে জোট গড়া যায় তাই নিয়ে দীর্ঘ দিন ধরে দলের নিচু তলায় ও রাজ্য স্তরে আলোচনা চলছিল৷ অবশেষ রাজ্য স্তরে সিদ্ধান্ত হয়েছে আসন্ন নির্বাচনে তারা কংগ্রেস, জে ডি এস ও সমাজবাদী পার্টিকে সর্মথন করবে৷ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে একথা জানান সি পি এমের রাজ্য সম্পাদক ভি জে কে নায়ার৷

তিনি বলেন আমাদের মুল লক্ষ্য যে ভাবে হোক বি জে পিকে ক্ষমতার থেকে দুরে রাখা৷ এই কাজ করতে গিয়ে কোন ধর্ম নিরপেক্ষ দলকে সর্মথন জানানোর ক্ষেত্রে পার্টির কোন সমস্যা নেই৷ ইতিমধ্যে পার্টি আসন্ন নির্বাচনে 12-টি বিধানসভা ক্ষেত্রে প্রতিদ্বিন্দিতা করার সিদ্ধান্ত নিয়েছে৷ আর বাকি সমস্ত সিটের ক্ষেত্রে কংগ্রেস, জে ডি এস ও সমাজবাদী দলকে সর্মথন করার সিদ্ধান্ত পাকা৷

এমন কি পার্টি তার প্রার্থীদের নামও ইতিমধ্যে ঘোষনা করে দিয়েছে৷ এবারের কর্নাটক নির্বাচনে কিন্তু কংগ্রেসের সঙ্গে এখনও কোন দলের জোট বাধা হয় নি৷ সকলেই একক ভাবে প্রার্থী দেওয়ার কথা ঘোষনা করেছে৷ রাজ্যে 185-টি বিধানসভা আসন আছে৷

প্রসঙ্গ্ত অসময়ে কর্নাটকে নির্বাচনে কার্ন বি জে পি ও জে ডি এস নিজেদের মধ্যে রফা করে মন্তিসভা গঠন করে৷ জে ডি এস থেকে মুখ্যমন্ত্রী হয়৷ কিন্তু তিনি তার কার্যকাল শেষে কোন ভাবে বি জে পি ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নি৷ এর পরে সরকারে পতন হয়৷ কিছু দিন বাধে আবার বি জে পিকে সর্মথন জানানোর কথা ঘোষনা করে জে ডি এস৷ কিন্তু বিধানসভায় শক্তি ক্ষায় আগেই তার সর্মথন তুলে নেয়৷

স্বাভাবিক ভাবে নির্বাচন ছাড়া সরকার গঠনের ক্ষেত্রে কোন বিকল্প নেই৷ এর পরে জে ডি এস তলায় তলায় চেষ্ঠা করে কংগ্রেসের সঙ্গে আপস করে সরকার গঠনের৷ কিন্তু কংগ্রেস জে ডি এসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে অরাজি বলে জানিয়ে দেয়৷ কর্নাটকে রাজ্য সি পি এমের এই সিদ্ধান্ত থেকে পরিস্কার কেন্দ্রে বামেরা তৃতীয় মোর্চা গঠনের ধোযা তুললেও রাজ্য ক্ষেত্রে অন্যরকম সমীকরণ হতে পারে৷
অতিরিক্ত
ভারতকে রাষ্ট্র সংঘে স্থায়ী পদে সর্মথন আফ্রিকার
বিলাস রাও মুখ্যমন্ত্রী থাকবে-কংগ্রেস
মারাঠী প্রসঙ্গে মৌনব্রত ধারণ হেমার
একই পরিবারের তিনজনের হত্যা
দুই দিনে পাঁচ লক্ষ ভক্ত
হিজবুলের 4 জঙ্গী নিহত