শিক্ষা ক্ষেত্রে অন্যান অনগ্রসর শ্রেনীর জন্য 27 শতাংশ সংরক্ষন অনুমোদন করল সুপ্রীম কোর্ট৷ আজ পাঁচ সদস্যের এক কমিটি এই ঘোষনা করেন৷ এই পাঁচ সদস্যের বেঞ্চের মধ্যে ছিলেন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিও কে জি বালাকৃষ্ণান৷ আজকের আদলতের রায়ের পরে কোটা সমস্যা নিয়ে বির্তক আপাতত মিটবে বলে মনে করছে সরকার৷ এই ঘোষনার ফলে শিক্ষা ক্ষেত্রে সমস্ত সংক্ষন মিলে দাড়ালো 49.5 শতাংশ৷
আজকের আদলতের রায়কে ঐতিহাসিক বলে বর্ননা করেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন সিং৷ তিনি বলেন আজকের আদলতের রায় থেকে পরিস্কার সরকার কোন অন্যায় কাজ করে নি৷ এমন কি সরকার সংবিধানকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছে৷ এমন কি সরকারকে দেশের সর্ব্বোচ শিক্ষা প্রতিষ্ঠান আই আই এম ও আই আই টিতে সংরক্ষনের নির্দেশ দিয়েছে আদালত৷
অর্জুন সিং জানিয়েছেন সরকার চেষ্ঠা করবে চলতি বছর থেকে এই কোটা ব্যাবস্থা শুরু করতে৷ এর পাশাপাশি আদলত জানিযেছে কোন ভাবে সংরক্ষনের আওতায় সমাজের ক্রিমি লেয়ারকে অর্ন্তভুক্ত করা যাবে না৷ সরকার আগেই এই ব্যাপার নীতিগত ভাবে মেনে নিয়েছে৷
পাশাপাশি সরকার আগেই জানিয়েছে কেন্দ্র সমস্ত বিশ্ব বিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে রাজি আছে৷ অন্যান অনগ্রসর শ্রেনীর কোটা চালু করতে গিয়ে সরকারকে তীব্র বিরোধের মুখে পড়তে হয়েছিল৷ যদিও সংসদের উভয় কক্ষে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে৷
|