শেষমেষ বার্ড ফ্লু নিয়ে ত্রিপুরা সরকার রেড অ্যালার্ট জারি করল৷ আজ রাজ্য জুড়ে সর্তকতা জারি করার কারণ হিসাবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন করে দুটি জেলায় মুরগি সহ বেশ কিছু পশু পাখির মৃত্যু হওয়াতে সরকার আগে ভাগেই সর্তকতা হিসাবে এই সিদ্ধান্ত নিল৷ এর পাশাপাশি রাজ্য জুড়ে মুরগি নিধনের কাজ চলছে বলে জানা গেছে৷
আজ রাজ্য জুড়ে সর্তকতা জারি হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবেশী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে মুরগি আমদানি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সব থেকে উদ্ধেগের হল দক্ষিন ত্রিপুরা ও উত্তর ত্রিপুরাতে বেশ কিছু শহর ও শহরত্লি মুরগি সহ বেশ কিছু পশুপাখির মৃত্যুর খবর পাওয়া গেছে৷ স্থানীয় প্রশাসনের সহয়তায় আবার মৃত মুরগি ও অন্য পশুর রক্তের নমুনা সংগ্রহ করে ভোপালের অ্যানিমেল ডিজিজ ল্যাবোটারিতে পাঠানো হয়েছে৷
রাজ্য সরকারে প্রানী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের সংগ্রহ করা রক্তের নমুনা ইতিমধ্যে একবার পরিক্ষা করেছেন স্থানীয় প্রানী সম্পদ বিশেষঞ্জরা৷ তারা এখনও এব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারে নি৷ তাদের মতে কিছু পাকি বার্ড ফ্লু-র কারনে মারা গেলেও আবার কিছু পাখির মৃতু রানিক্ষেত রোগের কারণে হয়েছে বলে তাদের অনুমান৷
আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে ঠিক হয়েছে রাজ্যের বার্ড ফ্লু আক্রান্ত জেলা ও জেলা সদর গুলোতে রাজ্যের প্রানী সম্পদ বিকাশ দপ্তরে নিযুক্ত ডাক্তারা ক্যাম্প করবেন৷ এখন পর্য্ন্ত আটটি বার্ড ফ্লু আক্রান্ত গ্রাম পঞ্চায়েতের মধ্যে 25000 হাজার মুরগি নিধন করা হয়েছে৷
|