অসমের ভিড়ভাড় বাজার এলাকা বিস্ফোরণে কেঁপে উঠল৷ আজ অসমের কার্বী অঙলঙ্গ জেলার হাবড়াঘাটের একটি বাজারে বোমা বিস্ফোরণে 6 জন আহত হয়েছে৷
সূত্র অনুযায়ী পাওযা খবরে জানা গেছে কর্বী লোঙ্গরী ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট এই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে৷ এই জঙ্গী গোষ্টীর রাখা একটি সাইকেল বোমা দুপুর প্রায় পৌনে একটা নাগাদ হাবরাঘাটের ভিড় বাজার এলাকায় বিস্ফোরণ হয়৷
এই বিস্ফোরণে 6 জন আহত হয়েছে৷ প্রশাসনের তরফে উদ্ধার কার্য শুরু করা হয়েছে৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গেছে এরা আলফার ইশারাতে এই বোমা বিস্ফোরণ করিয়েছে৷ দুজন কর্বী লোঙ্গরী ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট-এর জঙ্গীকে গ্রেফতার করা হয়েছে৷
|