প্রশাসন ইঁটের ভাটা থেকে উদ্ধার করল 19 জন মহিলা মজুরকে৷ রাজস্থানের প্রতাপগড় জেলার সমাপুর বাবুগঞ্জ এলাকায় অবস্থিত একটি ইঁটভাটা থেকে এদের উদ্ধার করে শ্রমবিভাগ৷
এই ব্যাপারে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ শ্রমবিভাগের দলীয় আধিকারীক ডী.কে. শ্রীবাস্তব জানিয়েছেন গ্রেফতার করা লোকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ভাটার মালিক ও অন্য আরেকজনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷
অবৈধরুপে মহিলা মজুরকে রাখা স্বতেও ভাটার মালিকের বিরুদ্ধে ট্যাক্স চুরির অভিযোগ রয়েছে৷ সাধারণত বেশিরভাগ ইঁটভাটাগুলিতে জোর করে মহিলাদের কাজ করানো হয়, এদের মজুরী দেওয়া তো হয়ই না, এছাড়াও রাতের বেলায় ভাটার পুরুষ শ্রমিক ও ম্যানেজারদের হাতে ধর্ষণের শিকার হতে হয়৷
|