লালকৃষ্ণ আদবাণী কখনই অপারেশন ব্লু স্টারের সমর্থন করেন নি৷ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণীকে সমর্থন করে জানালেন পাঞ্জাবের মূখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল৷
সাংবাদিক সন্মেলনে তিনি এই কথা জানান৷ বাদল আরও জানান আদবাণী নিজের লেখা বই 'মাই কান্ট্রি মাই লাইফ'তে কখনও এটা বলেন নি তিনি অপারেশন ব্লু স্টারের পক্ষে ছিলেন৷ তিনি আরও জানান আদবাণী নিজের বইতে অপারেশন ব্লু স্টারকে পাঞ্জাবের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা বলে উল্লেখ করেছিলেন৷
বাদল আরও জানান ব্লু স্টার অপারেশন ঘটনার জন্য তত্কালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংয়ের পাঞ্জাব ও শিখদের কাছে ক্ষমা চাওয়ার জন্য বিশ্বনাথের প্রশংসাও করেছেন আদবাণী৷ প্রসঙ্গত পাঞ্জাবে অকালী দল ও বিজেপি মিলে সরকার চালাচ্ছে৷
|