মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মাওবাদীর হাতে খুন ছয় মাওবাদী

মিটিং এর নামে ডেকে ভারতীয় কমিউনিস্ট পার্টি মাওবাদী বিদ্রোহীরা তাদের ছয় জন সদস্যকে হত্যা করেছে৷ বিহারের রোহতাজ জেলার রোহতাজ থানার অন্তর্গত কেমুড় পাহাড়ের জঙ্গলে এই মাওবাদীদের হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে৷

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কেমুরের জঙ্গলে এই ছয় জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে৷ এদের প্রত্যেকেই গুলি করে মারা হয়েছে৷ পুলিশের তরফ থেকে মৃত দেহগুলি পোস্টমর্টামের জন্য পাঠানো হয়েছে৷

ঘটনা স্থল থেকে পাওয়া একটি চিরকূটের মাধ্যমে জানা গিয়েছে মৃত এই ছয় উগ্রবাদী গয়ার বাসীন্দা এবং এদের বেইমানির করণে হত্যা করা হয়েছে৷ মৃতদের মধ্যে আপাতত তিন জনকে সনাক্ত করা গিয়েছে৷
অতিরিক্ত
বিহারে 6 জনের হত্যা
20 কিলো হেরোইন উদ্ধার
বাঘের হামলায় যুবকের মৃত্যু
সচিবালয়ের গাড়িতে আগুন
আদবাণীর সমর্থনে বাদল
19 জন মহিলা শ্রমিককে উদ্ধার