ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের সাথে দেখা করেন৷ প্রতিভা পাটিলের বিদেশ যাওয়াকে কেন্দ্র করেই মনমোহন সিং তাঁর সাথে দেখা করেন৷
রাষ্ট্রপতি ভবনে তাদের দুজনের মধ্যে প্রায় 25 মিনিট ধরে আলোচনা হয় বলে জানা গিয়েছে৷ রাষ্ট্রপতির আগামী দিনে ব্রাজিল, মেক্সিকো এবং চিলিতে যাওয়াকে কেন্দ্র করে এবং বিভিন্ন কাজের বিস্তারিত সময় সূচিকে কেন্দ্র করে তাঁদের দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে৷
|