রাজধানী দিল্লির কাছাকাছি উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ জেলাতে বাজারে জাল নোট ছড়ানোর জন্য এক মহিলা সহ মোট আটজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ বেশ কিছুদিন ধরে রাজধানী ও আশেপাশের কিছু অঞ্চলে কয়েকজন দেশদ্রোহী জাল নোট বাজারে ছড়ানোর চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
বৃহস্পতিবার গুপ্ত সূত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশের 58 জনের একটি দল এদের আটজনকে গ্রেপ্তার করে৷ পুলিশ এদের কাছে থেকে মোট 30500 টাকার জালি নোট উদ্ধার করেছে৷
|