উত্তর প্রদেশের জৌনপুর জেলাতে বৃহস্পতিবার পুলিশের এনকাউন্টারে একজন অপরাধীর মৃত্যু হয়েছে৷ এই এনকাউন্টারে একজন পুলিশেরও মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
পুলিশের উচ্চপদস্থ কর্তা লালজী শুক্ল জানিয়েছেন এই এনকাউন্টারে কুখ্যাত অপরাধী অখিলেশ যাদবের মৃত্যু হয়েছে৷ এই অপরাধী গত বুধবার মোবাইল কোম্পানির এক কর্মীর কাছ থেকে 1 লক্ষ 37 হাজার টাকা লুট করে নেয়৷
উনি আরও জানান এনকাউন্টারের সময় এই অপরাধীর গুলিতে রামশরণ সিং নামক এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে৷
|