মধ্য প্রদেশের শ্যামপুর ভোপাল মার্গে এক পথ দূর্ঘটনায় একই পরিবারের চার জন সদস্যের ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তিদের মধ্যে দুজন বাচ্চা ছিল৷
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পরবলিয়া থানার অন্তর্গত বদরক্ষা গ্রামের বাসীন্দা রাজকুমার তার মোটর সাইকেলে বোন মমতা ও তার 8 বছরের মেয়ে জ্যোতি এবং 4 বছরের রাহুলকে নিয়ে শশুর বাড়ি সীহরে নিয়ে যাচ্ছিল৷ কিন্তু দোরাহা থানার অন্তর্গত খড়খেডা গ্রামের কাছে একটি ট্রাক এসে মোটর সাইকেলটিকে ধাক্কা মারে৷
এই ঘটনার জেরে রাজকুমার, মমতা ও তার দুই সন্তানের ঘটনা স্থলেই মৃত্যু হয়৷ লড়ি এবং লড়ির চালকে গ্রেপ্তার করার কোন খবর পাওয়া যায় নি৷
|